মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় রেললাইনের পাশ থেকে আনুমানিক ষাট বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন। পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ট্রেনের ধাক্কায় মাথা চূর্ণ-বিচূর্ণ হওয়ায় মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এজারত হোসেন বলেন, বিকেলে দুর্ঘটনাটি ঘটে। তবে কোন ট্রেনের ধাক্কায় লোকটি মারা গেছে, তা জানা যায়নি। রেললাইনে লোকটির মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই। লোকটির মাথা ফেটে বিকৃত হয়ে গেছে। মরদেহের কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে কম্বলজাতীয় জিনিসপত্র আছে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৪ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১০ মিনিট আগে
চট্টগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসে চোরাচালানের বিদেশি সিগারেট পাঠাতে নতুন কৌশল নিয়েছে একটি চোরাকারবারি চক্র। নিজেদের পরিচয় গোপন রাখতে বুকিং মেমোতে প্রেরক হিসেবে ব্যবহার করা হচ্ছে নিরপরাধ মানুষের মোবাইল নম্বর। তদন্তে দেখা গেছে, এসব নম্বরের প্রকৃত মালিকদের কেউ শিক্ষার্থী, কেউ অটোরিকশাচালক, কেউ ব্যবসায়ী
১১ মিনিট আগে