
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন।
৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ধারণক্ষমতার তুলনায় প্রতিনিয়ত অতিরিক্ত রোগী আসায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। স্থান সংকুলান না হওয়ায় জীর্ণ ভবনেও সেবার কাজ চালানো হচ্ছিল, যা পরিদর্শনের সময় নজর এড়ায়নি প্রতিমন্ত্রীর।
জীর্ণ ভবনের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে রাজীব আহসান তাৎক্ষণিক হিজলা উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে পাঠান। ঝুঁকি এড়াতে পরিত্যক্ত ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম নিরাপদ কোনো ভবনে স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হিজলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব দ্রুতই বিদ্যমান সমস্যা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ওসি মো. সোলাইমান, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে বাসে উঠে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কবলে পড়েন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলম। বাসের অন্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের রাস্তায় নামিয়ে দেওয়ার পর জাহাঙ্গীরকে বাসের ভেতর জিম্মি করে মারধর করা হয়।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে
২ ঘণ্টা আগে