
ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অলি আহমদ এই পরামর্শ দিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কর্নেল অলি বলেন, ‘বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে।’
অলি আহমদ বলেন, ‘এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কি না। এই গরুটা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে—যুদ্ধ ঘোষণা করব, বাংলাদেশ দখল করে নেব। এটা কি তোমার বাপের দেশ, তুমি দখল করে নিবা? আর আমরা যদি বলি—আসাম, ত্রিপুরা, মেঘালয়, সেভেন সিস্টার্স সব দখল করে নেব, তখন কী বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তুমি তোমার ঘরে শান্তিতে থাকো। তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ।’
অলি আহমদ আরও বলেন, ‘বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকীসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী খুব ভালো লোক ছিলেন। ভদ্রলোক ছিলেন। উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতের ক্ষমতায় নেই। মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না। মসজিদ ভেঙে দিচ্ছে। ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমাদের দেশে তো কোনো ঘটনা ঘটে না। কারণ, আমরা আমার নবীর উম্মত। আল্লাহর বিধান আমরা মেনে চলি।’
দেশের নানা সংকটের কথা তুলে ধরে এলডিপির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ বন্ধ। যে সমস্ত বড় প্রতিষ্ঠান আছে, তারাও নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? দেশে দুর্ভিক্ষের আশঙ্কা। জনগণ দুঃসহ জীবন যাপন করছে। পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন আর ডান-বাম দেখে না।’
অলি আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, তিনি বেকার সমস্যা কীভাবে সমাধান করবেন। প্রতিবেশী ভারতকে কীভাবে সামাল দেবেন। উনার দলের লোকজন যে চাঁদাবাজি করছে, তার কারণে দ্রব্যমূল্য বাড়ছে। তাদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। উনাকে চিন্তা করতে হবে। আমরা কোনো সমস্যা করছি না। গত ৫০ বছরে আমরা যে সমস্ত ভুলভ্রান্তি সংবিধানে, প্রশাসনে দেখেছি, সেগুলো ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি।’
১১ দলীয় ঐক্য রাজশাহী বিভাগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জাকসুর নেতৃবৃন্দ।
৯ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১৬ মে) সকালে বছিলা সেতুর নিচে বুড়িগঙ্গা নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান...
১৭ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার নামের এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণমূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে গ্রেপ্তার পাঁচ চীনা নাগরিককে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও এক চীনা নাগরিকসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন...
২৬ মিনিট আগে