
রাজধানীর শনির আখড়ায় দোকানে ঢুকে আসলাম খান (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে এক ব্যক্তি। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার রাত ৮টার দিকে শনিরআখড়ার জিয়া সরণি রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল কদমতলী থানার অধীন।
আহত আসলাম খানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেলে আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে। রাত ৮টার দিকে দোকানে এক ক্রেতার সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলামকে লক্ষ্য করে গুলি করেন। তাঁর বাঁ হাতে ও ডান গালে গুলি লাগে। খবর পেয়ে দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করেছে। গুলি করার কারণ জানাতে পারেননি স্বজনেরা।
কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈই বলেন, জিয়া সরণি রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১৪ মিনিট আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১৭ মিনিট আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২৬ মিনিট আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
৪৩ মিনিট আগে