
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন (১৭) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শেষ সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ভৈরব থানা-ফাঁড়ির নৌ পুলিশ।
নিহত তরিকুল ইসলাম হোসেনপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া মীরপাড়ার সোনা ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে ও স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নিচে লাশটি ভেসে ছিল। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়।
বিষয়টি সম্পর্কে পাগলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সকাল থেকে আমরা লাশটি উদ্ধার করতে ভৈরব নৌ পুলিশকে অবহিত করি।’
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার পর থেকে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরদিন মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশের সন্ধান মিলে। পরে সেখানে গিয়ে ওই লাশটি নিখোঁজ হওয়া ইমনের বলে নিশ্চিত করেন তার চাচা মো. দুলাল মিয়া।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কামরুল হাসান জানান, নিহতের লাশের সুরতহাল দেখা যায় কণ্ঠনালি ও মাথার পেছনে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হয় এটা একটা নিশ্চিত হত্যাকাণ্ড। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, নিহত তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় গ্রেপ্তার ১৬ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।
১ ঘণ্টা আগে
আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় সুমি আক্তার (১৯) ও তাঁর দুই বছরের শিশু ওয়াজিহা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পারিবারিক সূত্র জানায়, মাস্টার নূর জালাল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে...
১ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। সেই সঙ্গে সিভিল টিম, টহল ও তল্লাশিচৌকির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোসহ তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সংস্থাটি...
১ ঘণ্টা আগে