রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে বিভিন্ন থানায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন। অভিযানকালে বিদেশি দুটি পিস্তল, বিদেশি একটি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার এবং দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর বাঘায় গরু-ছাগল চোর সন্দেহে দুজনকে আটকের পর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গভীর রাতে শিমুল ও সমজান মিলে ইয়ারুলের গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরির চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ইয়ারুল বসতঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন...
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
১ ঘণ্টা আগে
প্রাণ বাঁচাতে ছেলের কারখানায় আশ্রয় নিয়েছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেন। তবে শেষরক্ষা হয়নি। কারখানার দরজা ভেঙে ভেতরে ঢোকে ধারালো অস্ত্র, এসএস পাইপ ও রড দিয়ে নৃশংসভাবে পিটিয়ে জখম করা হয় এসআই আলতাব ও তাঁর ছেলেকে। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ওই পুলিশ কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে