
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুপালং ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় মোজাহেদ (৫) নামের এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোজাহেদ ওই ক্যাম্পের বাসিন্দা নূর আলমের ছেলে।
এ ঘটনায় তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৫ মিনিট আগে
চাঁদপুর শহরের ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের তিন সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
১৫ মিনিট আগে
কক্সবাজার শহরের রেনেসাঁ নামের একটি আবাসিক হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে মোহাম্মদ রাশেদ নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা...
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ৫৩ হাজার টাকায় কিনে নিয়েছেন স্থানীয় এক সৌদিপ্রবাসী। বিশাল আকৃতির মাছটি দেখতে বাঘুটিয়া চর বাজারে ভিড় করেন উৎসুক মানুষ...
১ ঘণ্টা আগে