পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের স্বস্তির বদলে এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেলের অবাধ চলাচল। সৈকতের বালিয়াড়িতে উচ্চগতিতে মোটরসাইকেল চলাচলের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটক ও সংশ্লিষ্টরা। বিশেষ করে, শিশুদের নিয়ে আসা পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সরেজমিনে দেখা গেছে, সৈকতের বিভিন্ন পয়েন্টে এমনকি ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনেও নিয়ম ভেঙে অবাধে চলাচল করছে এসব মোটরসাইকেল। অনেক চালক পর্যটকদের ঘোরানোর জন্য দরদাম করছেন, কেউ ঘণ্টাভিত্তিক চুক্তিতে বাইক ভাড়া দিচ্ছেন, আবার কেউ বেপরোয়া দাপিয়ে বেড়াচ্ছেন সৈকতজুড়ে।
শুধু চালকেরাই নন, অনেক পর্যটকও নিজেরাই মোটরসাইকেল নিয়ে সৈকতে প্রবেশ করছেন। তাঁদের দাবি, সৈকতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ—এ বিষয়ে তাঁরা অবগত ছিলেন না এবং কেউ তাঁদের বাধাও দেয়নি।
সৈকতে মাইকিং করে সচেতনতা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটকেরা। মোটরসাইকেলের অবাধ চলাচল কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের নিরাপত্তা দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারবে না বলে মনে করছেন সচেতন মহল।
ঢাকা থেকে আসা পর্যটক সুমনা হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পরিবার নিয়ে বেড়াতে এসেছি। কিন্তু মোটরসাইকেলের কারণে বাচ্চাদের নিয়ে নিরাপদে হাঁটা যাচ্ছে না। সব সময় একটা ভয় কাজ করছে।’
সাতক্ষীরা থেকে আগত পর্যটক চিন্ময় বলেন, সৈকতে মোটরসাইকেলের দৌরাত্ম্যে পরিবার নিয়ে নিরাপদে সময় কাটানো যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
সৈকতে বাইক চালানোর বিষয়ে মনির নামের এক চালকের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘সবাই চালাচ্ছে, তাই আমরাও চালাই। আমাদের তো কেউ নিষেধ করেনি।’
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কুয়াকাটাবাসীর সভাপতি হাফিজুর রহমান আকাশ বলেন, সৈকতে এভাবে মোটরসাইকেল চলতে থাকলে কুয়াকাটা তার আকর্ষণ হারাবে। পর্যটকদের অভিজ্ঞতা খারাপ হলে ভবিষ্যতে পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষায় ছাতা-বেঞ্চির এরিয়ার ভেতরে যান্ত্রিক যান চলাচল বন্ধ হওয়া জরুরি। তবে নির্দিষ্ট এলাকাজুড়ে মোটরসাইকেল জোন করা যেতে পারে। এতে শৃঙ্খলা ফিরবে এবং পর্যটকেরা স্বস্তিতে চলাচল করতে পারবেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র রায় বলেন, ‘আমরা মাইকিং করছি, কিন্তু তাদের পুরোপুরি থামাতে পারছি না। বিষয়টি নিয়ে বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘আমরা মাঝেমধ্যে অভিযান চালাই। কিন্তু অভিযান শেষ হলেই আবার মোটরসাইকেল চলাচল শুরু হয়। এটি বন্ধে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘নামমাত্র’ অভিযান নয়, স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের শিথিলতার সুযোগে কুয়াকাটার পর্যটন পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তাও এখন বড় প্রশ্নের মুখে পড়েছে।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন...
৪৪ মিনিট আগে
জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি রাত সাড়ে ৯টার দিকে বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে মেসার্স ধুনট ফিলিং স্টেশনে আসে। এ খবর পেয়ে মুহূর্তের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে চালকেরা ফিলিং স্টেশনে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা...
১ ঘণ্টা আগে
ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ। কিছু কিছু স্টেশন কেবল ডিজেল বিক্রি করছে। খুব কম স্টেশনই পেট্রল ও অকটেন বিক্রি করছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।
২ ঘণ্টা আগে