
কুড়িগ্রামের উলিপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল মঙ্গলবার পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী কিশোর (১৫) শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বন্ধ থাকা একটি মাদ্রাসায় নিয়ে যায়। এরপর মাদ্রাসার নির্মাণাধীন কক্ষে শিশুটিকে ভয়ভীতি ও মারধর করে মুখ চেপে ধরে ধর্ষণ করে। একসময় শিশুটির পায়ুপথ দিয়ে রক্ত বের হতে থাকলে অভিযুক্ত কিশোর ঘটনা কাউকে না জানানোর ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়।
পরে শিশুটি বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনা জানালে তাঁরা রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা গতকাল সন্ধ্যায় উলিপুর থানায় মামলা করলে পুলিশ ওই কিশোরকে রাতেই গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই কিশোর পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকার সোহেল রানার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ বলেন, শিশুটি বর্তমানে সুস্থ আছে। তার চিকিৎসা চলমান রয়েছে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবরে জানা গেছে, অভিযুক্ত কিশোরকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক, তাঁর সহকারী ও ইজিবাইকচালক আহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাচুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের...
২ ঘণ্টা আগে