
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়। পরে বিকেলের দিকে ডোবাটি থেকে অজ্ঞাতনামা নারীর কয়েক খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তাঁর বাড়িটি স্থানীয় গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের জন্য বাড়ির পাশেই আট-দশ বছর আগে ছোট একটি ডোবা তৈরি করা হয়। আজ দুপুরে বাড়ির ভাড়াটিয়া প্রকট দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পেয়ে বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। স্থানীয়রা মনে করছেন, এলাকাটি ঘনবসতি হওয়ায় অন্য কোথাও থেকে এনে মরদেহের খণ্ডিত অংশগুলো গুম করতে এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডি সিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
৮ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
১৩ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড়, জুতা, উপহার কিনতে মার্কেট, শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ফুটপাতের দোকানেও ভিড় করছে মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম; বিক্রেতারাও ব্যস্ত ক্রেতাদের পণ্য দেখাতে।
১৬ মিনিট আগে
বরিশালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দল সংগঠিত করা এবং আগামী সিটি নির্বাচনে অংশ নেওয়া। এ লক্ষ্যে গতকাল শুক্রবার শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ইফতার পার্টির মাধ্যমে...
২৯ মিনিট আগে