
কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেললাইনের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া মরদেহের পাশ থেকে একটি বোতলও উদ্ধার হয়েছে, যেটিতে বিষ জাতীয় কিছু থাকতে পারে বলে ধারণা করছে তারা।
আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার মিরারচর এলাকার রেললাইনের পাশে ঝোপ থেকে আলমগীর হোসেন (৪০) নামে ওই ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর জনতা ব্যাংকের ভৈরব শাখায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর লম্বাহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তাঁর শ্বশুরবাড়ি ভৈরবের কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জহির উদ্দিন মিয়ার মেয়ে তাসলিমা বেগমকে বিয়ে করেন। তাসলিমা বেগম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে আলমগীর হোসেন নিখোঁজ হন। বুধবার সন্ধ্যায় মিরারচর এলাকায় রেললাইনের পাশে ঝোপে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ভৈরব রেলওয়ে পুলিশও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। বোতলে বিষ জাতীয় কোনো পদার্থ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তিনি ফুলবাড়িয়ায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন।
৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্যান ভাড়া নিয়ে কথার কাটাকাটির জেরে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ নেতা-কর্মী আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
আসা সহকর্মী মো. আরাফাত হোসেন শাওন জানান, সন্ধ্যায় দোকানে এসি মেরামতের কাজ করছিলেন দুজন। এসিতে গ্যাস ভরার সময় কোনো একটি ভুলের কারণে সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ ও আহত হন শুভ ও তামিম। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা
১৮ মিনিট আগে
স্বামী বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে তালাক দিয়েছেন স্ত্রী। গত সোমবার রাতে জবাই করা দুটি হরিণসহ মো. হানিফা (৪৫) গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে তালাকের নোটিশ পাঠান স্ত্রী শাহীনুর বেগম (৪০)। বরগুনার পাথরঘাটায় এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন টক অব দ্য টাউন।
২২ মিনিট আগে