
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁরই সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীনকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। আটক শাহীন ধুনট উপজেলার নিত্তিপতা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তাসলিমার সঙ্গে প্রায় এক যুগ আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাজ্জাদ হোসেন শাহীনের। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। মাঝেমাঝেই তাসলিমাকে মারধর করতেন শাহীন। তাঁদের ঘরে ৮ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। চার বছর ধরে তাসলিমা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত রয়েছেন। স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় ছয় মাস আগে তাসলিমা তাঁর স্বামী শাহীনকে তালাক দেন। এরপর থেকে তাসলিমার ওপর ক্ষুব্ধ শাহীন। আজ সন্ধ্যা ৭টার দিকে তাসলিমা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শাহীন স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে তাসলিমাকে মারধর করেন। তাসলিমার চিৎকারে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্মকর্তা-কর্মচারীরা শাহীনকে আটক করেন। আহত তাসলিমাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় তাসলিমা খাতুন বলেন, ‘ছয় মাস আগে স্বামীকে তালাক দেওয়া হয়েছে। এতে তিনি (শাহীন) ক্ষুব্ধ হয়ে এর আগেও দুবার হাসপাতালে ঢুকে আমাকে মারধরের চেষ্টা করেছেন। আজ মারধর করেছেন।’
অভিযুক্ত শাহীনের দাবি, স্ত্রী তাসলিমা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। একমাত্র সন্তানের দিকে তাকিয়ে বহুবার তাসলিমাকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরও তালাক দিয়েছে। আজও তাঁকে বোঝানোর সময় হাসপাতালে কথা-কাটাকাটি হয়েছে, মারধর করা হয়নি।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ কাদির বলেন, ‘অনেক দিন আগে থেকেই দুজনের মধ্যে ঝামেলা চলছিল। আমার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স বলে কয়েক দফা দুজনকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। পরে তাসলিমা তাঁর স্বামীকে তালাক দিয়েছেন। আজ তাসলিমাকে মারধরের বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে কর্মরত নার্সকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব...
৪৪ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শন করেন তিনি। এরপর শনিবার রাতেই প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে