
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্তের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ দিকে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে কোনো পুলিশ কর্মকর্তা রাজি হননি।
এর আগে ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটে, ৩০ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও। রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
৬ মিনিট আগে
শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত...
১২ মিনিট আগে
চট্টগ্রামে মৎস্যজীবীদের পুনর্বাসনের জন্য সরকারের দেওয়া ফিশিং বোট, নগদ টাকাসহ অন্যান্য সরাঞ্জাম সমিতির নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় দুদকের পৃথক চার মামলায় চারজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগে