
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলে তারেক মিয়াকে (২৭) হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমানের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান তারেক মিয়া। সেখানে থাকাকালে তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশটির পুলিশ তাঁকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়। আড়াই বছর আগে দেশে ফেরার পর থেকে তিনি নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন।
গতকাল বুধবার তারেক বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা অলিউর রহমান তাঁকে গোয়ালঘরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সকালে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারেকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ বলেন, তারেক মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা তাঁকে হত্যা করেছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তারেক মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পরিবারে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে বাবা ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। তারেকের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন।

জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
১ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৪ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।
৬ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
৮ মিনিট আগে