বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পানি চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই বাবলুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় নয়ন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
অটোরিকশাচালককে ভেতরে নিয়ে ওই ব্যক্তিরা ২ হাজার ৫০০ টাকা দেন। বাইরে এসে অটোরিকশাচালক সুফিয়া বেগমকে বলেন, ‘চাচি, আমাকে আড়াই হাজার টাকা দিছে। আপনিও যান।’
৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার সময় আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ডাটাবেজে মামলা থাকার তথ্য পাওয়ার পর তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে মোবাইলের আলো জ্বেলে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার এবং অপচিকিৎসার অভিযোগে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের বিচার ও রোগী লাভলী ঘরামীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চ
১৫ মিনিট আগে