Ajker Patrika

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
রেললাইন থেকে একজনের মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ২৯ নম্বর রেলসেতু এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়। অন্যদিকে গতকাল সোমবার রাত ৯টার দিকে স্টেশন-সংলগ্ন পশ্চিম আউটারে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইনুল হক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ জানায়, অজ্ঞাতানামা যুবকের পরনে ছিল জিনস প্যান্ট ও লাল রঙের শার্ট। তাঁর পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

অপর দিকে এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত আইনুল হক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল ইউনিয়নের দাউদপুর গ্রামের তোরাব আলীর ছেলে। আইনুল হক মানসিকভাবে অসুস্থ ছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ। তিনি জানান, দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত