
দিনাজপুরের কুখ্যাত ডলার প্রতারক রশিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদুল ইসলাম জেলার খানসামা উপজেলার টংগুয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর ও নীলফামারী জেলায় দায়ের হওয়া ডলার প্রতারণার একাধিক মামলার আসামি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল ইসলাম ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, প্রতারক চক্রটি প্রথমে ঢাকা, ময়মনসিংহ, গাইবান্ধা, বগুড়া ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে বিশ্বস্ততা অর্জন করেন। পরে নিজেদের নিম্ন আয়ের মানুষ পরিচয় দিয়ে কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির কথা বলে ভুক্তভোগীদের প্রলুব্ধ করেন। ভুক্তভোগীরা এতে রাজি হলে তাঁদের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন। এভাবেই তাঁরা দীর্ঘদিন ধরে ডলার প্রতারণা করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেন বলেন, ‘জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখার যৌথ প্রচেষ্টায় ডলার প্রতারক রশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ভারতের উড়িষ্যা উপকূলে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ড. আব্দুর রহিমের পুত্র।
২৮ মিনিট আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে নোয়াখালীর হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি মহানন্দা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। একই সময়ে সিট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচল করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘাত, বহিরাগতদের হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে...
৪০ মিনিট আগে
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন...
৪৩ মিনিট আগে