
জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বিএনপির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী।
তিনি বলেছেন, ‘বিএনপি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। জনগণ বিপ্লব করে তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাই জনগণকে ভুলে গেলে চলবে না।’
আজ শনিবার রাজধানীতে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে ‘গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা—উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে গণভোটের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিলারা চৌধুরী বলেন, ‘জুলাই সনদ ও জুলাইয়ের ঐক্য হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে—এমন সন্দেহ তৈরি হয়েছে। ২০২৪ সালের পর বিএনপি চাইলে নিজেদের নেতৃত্বে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিতে পারত। কিন্তু গণভোটের বিরোধিতা করে তারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।’
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে দিলারা চৌধুরী বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলকে সভাপতি করার ব্যবস্থা রাখা হয়, যাতে সরকার ভুল করার সুযোগ না পায়। কিন্তু সেটিও করা হচ্ছে না।’
দিলারা চৌধুরী বলেন, ‘কোনো রাজনৈতিক প্রশ্ন বারবার বিচার বিভাগের দ্বারা সেটেল করা ঠিক নয়, তাহলে বিচার বিভাগ পলিটিসাইজ হয়ে যায়। আমরা দেখেছি, শেখ হাসিনা বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে সংবিধানকে নিয়ে খেলা করেছেন। এ জন্য আজ আমরা এই ভঙ্গুর অবস্থায় এসে পড়েছি। দুঃখের বিষয় হচ্ছে, বিএনপির ওপর অনেক আশা করেছিলাম। ১৭ বছর যারা জুলুমের শিকার হয়েছে, সেই বিএনপি সারা দেশের মানুষের সমর্থন নিয়ে মানবিক দেশ গড়ার নেতৃত্ব দিতে পাড়ত।’
বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সমস্যার সমাধান তখনই হবে, যখন তারেক রহমান জুলাই সনদ মেনে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবেন।’ সামনে কঠিন সময় আসছে বলেও সতর্ক করেন দিলারা চৌধুরী।
সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার জানিয়েছিল, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু গত ছয় মাসে সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করা হয়নি। তারা নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’
শেখ হাসিনার সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা বারবার সংবিধানের বাইরে না যাওয়ার কথা বললেও পরে নিজের ইচ্ছেমতো সংবিধান ব্যবহার করেছেন। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপিও একই পথে হাঁটছে। আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করব, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’
সেমিনারে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘৫ আগস্টের পর জনগণ তাদের ক্ষমতা গণভোটের মাধ্যমে প্রয়োগ করেছে। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল গণভোটকে অস্বীকার করছে।’ বিএনপি নিজেকে জনগণের দল দাবি করলে গণভোট মানতে নারাজ কেন—এ প্রশ্নও তোলেন তিনি।

মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী, চার শিক্ষক ও পরিচালকসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ শিক্ষার্থী ও একজন শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অপরাধীদের বিচার না করে উল্টো ভুক্তভোগী শিশুটিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে বাকি তিন শিক্ষক ও পরিচালকের বিরুদ্ধে...
১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদার দাবিতে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেপ্তার যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটকে বহিষ্কার করেছে
২৯ মিনিট আগে
হাসপাতালটি দেখে আমার খারাপ ধারণা হলো। এখানে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। খালেদা জিয়া এটি করেছিলেন। বিগত ২০ বছরে এই প্রতিষ্ঠানে কোনো হাত দেওয়া হয়নি....
৩০ মিনিট আগে
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয় কোরালটি। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে