
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ‘কুকুর আকৃতির রোবটের’ সিসিটিভি ফুটেজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে গত সোমবার গভীর রাতে উপজেলার মিলনী বাজারের ‘আলাদিন ইলেক্ট্রনিকস এন্ড হার্ডওয়্যার’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, দোকানটির সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যাচ্ছে, কুকুর আকৃতির রোবটের মতো কিছু একটা হেঁটে যাচ্ছে। দোকানের মালিক রোকনুজ্জামান বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে সিসিটিভি ফুটেজ দেখছিলাম। তখন একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই। কুকুর আকৃতির কিছু একটা হেঁটে যাচ্ছে।
‘দৃশ্যটি প্রথমে পরিচিতদের দেখাই। তারা কিছু বুঝতে পারেনি। পরে ফুটেজটি থানা-পুলিশকে দেখাই, তারাও কিছু বলতে পারেনি। পরে সিসি ক্যামেরার দৃশ্যটি ফেসবুকে পোস্ট করি।’
জহুরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, সিসিটিভি ফুটেজ যে দৃশ্যে ধারণ হয়েছে, তাতে এলাকাবাসীর মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখতে পাওয়া বস্তুটি কী, তা খুঁজে বের করার দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশাচালক জানান, তিনি ওই দিন রাতে আলো জ্বলতে থাকা অদ্ভুত একটি বস্তু দেখে ভয় পেয়েছেন। বস্তুটি দেখার পর তিনি দ্রুত অটোরিকশা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘ঘটনাস্থলে আছি। সার্কেল এএসপি ও বিজিবির সিও ঘটনাস্থলে আছেন। সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যটি খুঁটিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

পাবনার আটঘরিয়ায় স্বামীর বেধড়ক পিটুনিতে আহত স্ত্রী লাইলী খাতুন (৪৫) মারা গেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৫ মিনিট আগে
পুলিশ হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
২০ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু।
৩১ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সালমান ওমর রুবেল তাঁর নিজ নির্বাচনী এলাকাকে ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ীদের ‘নিশ্চিন্তে ব্যবসা’ করতে বলেছেন তিনি। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে এক সংবর্ধনা...
৩৯ মিনিট আগে