
রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মা ও শিশুদের প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। হাসপাতালটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে তারা।
আজ রোববার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের আন্দোলন সম্পাদক গীতা দাস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির জমি নিজেদের দাবি করে সেখানে ‘সমমনা ব্যবসায়ী পরিষদ লিমিটেড’-এর একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
নারীপক্ষ বলেছে, প্রায় রাতভর কেন্দ্রটিতে ভাঙচুর ও লুটপাট চলে। কিন্তু পুলিশ-প্রশাসন এ ঘটনায় কার্যকর কোনো ভূমিকা রাখেনি। পুরো ঘটনায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে নারীপক্ষ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংগঠনটি জানায়, পুলিশের সামনেই এসব ঘটনা ঘটেছে। পরে পুলিশ নীরবে সেখান থেকে চলে যায় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেত্রীর নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা। একই সঙ্গে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।
ঘটনার সময় পুলিশ-প্রশাসনের ভূমিকা তদন্ত করে তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি। জমি নিয়ে কারও দাবি বা অভিযোগ থাকলে তা প্রচলিত আইনের মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানিয়েছে নারীপক্ষ। বিশেষ করে শিশুদের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যশোরে জাল নথি তৈরির অভিযোগে একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৬ (পূর্বনাম র্যাব)। আজ রোববার দুপুরে শহরের রেলবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি থেকে এ দাবি জানানো হয়।
৭ মিনিট আগে
বর্ষার পানি এখনো পুরোপুরি নামেনি। বিস্তীর্ণ জলরাশির বুক চিরে ছুটে চলছে নৌকা। চারদিকে পানি, দূরে ভেসে থাকা গ্রাম, খোলা আকাশ আর হাওরের নির্মল প্রকৃতি—সব মিলিয়ে কিশোরগঞ্জের হাওর এখনো পর্যটকদের টানছে। তবে এই সৌন্দর্যের পাশাপাশি হাওর ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
২২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকার বকেয়া ভূমি উন্নয়ন কর ও জরিমানা কমিয়ে ৬ হাজার ৫৭৯ টাকা করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
২২ মিনিট আগে