
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা জব্দ করেছে থানা-পুলিশ।
আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে জিরার বস্তাগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোরে ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নিয়ে চোরাকারবারিরা নদীপথে বাংলাবাজারে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল গোয়াইন নদী এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বারকি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট থানার এসআই ফয়েজ, এসআই মো. মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দ করা ৩১ বস্তা জিরার বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রক্রিয়া চলমান রয়েছে।

সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
৪ ঘণ্টা আগে