
ট্রাক চালক মালিক সমিতির সভাপতি তালুকদার মো. মনির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী ও মগবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিকনেতাকে না ছাড়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অন্যতম দাবি—সড়কে মামলার নামে তাঁদের অযথা হয়রানি করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।
এদিকে সড়ক অবরোধের ফলে সাতরাস্তা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার পথে দীর্ঘ যানজটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

আন্দোলনকারী ট্রাকচালক রাসেল শিকদার বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও ট্রাক চালক মালিক সমিতির পেছন থেকে আমাদের সভাপতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।’
সভাপতি মনির হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, এক শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে