
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।
নিহত মতিউরের পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান মতিউর রহমান। সেখানে রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনিসহ চারজন একসঙ্গে থাকতেন। দুই-তিন দিন আগে রুমে ঘুমানো ও রান্না নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে গতকাল রাতে সবাই কাজ থেকে রুমে ফিরলে আবারও কথা-কাটাকাটি হয়। তখন তাঁর এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে আঘাত করলে সেখানে রক্তাক্ত হয়ে তিনি মারা যান। তখন রুমে থাকা অপর তিন যুবক পালিয়ে যান।
নিহত মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, ‘মতিউর রহমান খুবই শান্ত ছেলে। দুই-তিন দিন আগে তার সঙ্গে হওয়া ঝামেলার কথা সে পরিবারকে জানিয়েছে। আর গতকাল থেকে তাকে ফোন দিলেও পাওয়া যায়নি। তার রুমে থাকা তার গ্রামের একজনের সঙ্গে যোগাযোগ করা হলে সে এই হত্যাকাণ্ডের কথা জানায়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ ঘটনায় নিহত মতিউরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, ‘এ বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।’

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৪০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে