
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের গজারিগাছ পাচারের সময় স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পাচারকারী চক্র পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে কয়েক লাখ টাকার গাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গভীর জঙ্গলে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, গভীর রাতে বনের ভেতর গাড়ির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন। হইচই শুরু হলে কয়েকটি ট্রাক দ্রুতগতিতে জঙ্গল থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসী ভেতরে গিয়ে দেখতে পান, বনের মধ্যে এলোমেলোভাবে বিপুল পরিমাণ গজারিগাছ মজুত করে রাখা হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোমেনুল কাদের বলেন, একটি পাচারকারী চক্র সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে শতবর্ষী গজারিগাছ কেটে বনের ভেতরে জড়ো করে রেখেছিল। স্থানীয় বাসিন্দারা সেগুলো জব্দ করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তিনি জানান, এত বড় ও পুরোনো গজারিগাছ সচরাচর দেখা যায় না।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গাছগুলো সংরক্ষিত বনাঞ্চলের নাকি জোত জমির, তা শনাক্তের কাজ চলছে। গাছগুলোর মূল্য নির্ধারণের জন্য কাজ চলমান রয়েছে।

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ আবদুর রহিম (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের পূর্ব রাখী গ্রামের শ্যামল সরকারকে (৩৮) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগদখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
১ ঘণ্টা আগে
২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে