Ajker Patrika

রাণীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
রাণীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, আট বছর বয়সী ওই শিশু গত বুধবার বিকেলে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে ১৬ বছর বয়সী এক কিশোর তার পথ রোধ করে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেলে কিশোর দৌড়ে পালিয়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিশোরকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন বিকেলে রাণীনগরের প্রত্যন্ত এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুই কিশোর কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শিশুটির মা গত বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই দুই কিশোরকে গ্রেপ্তার করে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত