
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষমতাচ্যুত সরকার পুরো ১৭ বছর দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম কায়সার এসব কথা বলেন।
শামীম কায়সার বলেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল। কিন্তু বিএনপি সব সময় পজিটিভ ভূমিকা পালন করেছে। বিএনপির রাজনীতির ইতিহাসে কালো দাগ লাগে নাই। কারণ, বিএনপির অবস্থান সব সময় দেশের মানুষের জন্য ছিল, ভবিষ্যতেও থাকবে।
ধর্ম প্রতিমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন, ঐক্যবদ্ধ হতে হবে। সব ভেদাভেদ ভুলে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত জয় ছিনিয়ে আনতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর ইসলামি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার উপজেলাগুলো বিভিন্ন ইউনিটের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিএনপির নেতা কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।
৫ মিনিট আগে
ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঊর্ধ্বতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে রূপগঞ্জের বরাবো এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের...
১০ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
২৭ মিনিট আগে
রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আজ মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রায় আট হাজার ব্যক্তির পানিসংকট নিরসনের আশা করা হচ্ছে।
৩৩ মিনিট আগে