
ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত যাত্রীবাহী বাসের নিচে মোটরসাইকেল ঢুকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় চাপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সঙ্গে আটকে যায়। বাসটি সেটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একই সময় বাসটি জব্দ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চিঠিতে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদন পর্যালোচনায় তিনি দাবি করেন, উপজেলার কোনো বেসরকারি হাসপাতালই সরকার নির্ধারিত বাধ্যতামূলক
৭ মিনিট আগে
কালের বিবর্তনে সেই কাচারি ঘর এখন বিলুপ্তির পথে। কোনো কোনো বাড়িতে এখনো পুরোনো কাচারি ঘর দেখা গেলেও সেগুলো পড়ে আছে অযত্ন ও অবহেলায়। নেই সেই চিরচেনা শিক্ষার্থীদের পড়ার আওয়াজ, রাতের জারিগান, লুডু খেলা কিংবা অতিথিদের গল্প-আড্ডা।
১ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে