
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের ভূমিকা নেতিবাচক ও বিতর্কিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তকে কুয়েট প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন বলে দাবি করেছেন তাঁরা। এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীরা কুয়েট উপাচার্য ও প্রশাসনের কঠোর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১টার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ক্যাম্পাসে সন্ত্রাস নয়, চাই ন্যায়বিচার’ ব্যানারে মানববন্ধন করেন বুয়েটের একদল শিক্ষার্থী।
মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারাবি হাসান ও আরমান হাসান লিখিত বক্তব্য পাঠ করেন।
মানববন্ধনে ফারাবি বলেন, প্রায় দুই মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় নিরপরাধ, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জনের বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মিথ্যা মামলা করা হয়েছে।
ফারাবি বলেন, ‘এই হামলার প্রকৃত তদন্ত সম্পন্ন না হওয়া এবং অপরাধীদের যথাযথভাবে চিহ্নিত না করেই কীভাবে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হলো, তা অত্যন্ত উদ্বেগজনক। বলাই বাহুল্য, কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়া কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন।’
৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় আরমান হাসান বলেন, ‘কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আন্দোলন দমনের লক্ষ্যে বহিষ্কার করা কোনোক্রমেই কাম্য নয়। আমরা বুয়েট শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পাশে আছি এবং এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, প্রকৃত দোষীদের বিচার, কুয়েট ভিসি ও কুয়েট প্রশাসনের বিতর্কিত ও নেতিবাচক ভূমিকার কঠোর জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে।

লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামে একটি ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার চরাঞ্চলের ফুলছড়ি ইউনিয়নের টেংড়াকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ওবায়দুল ডাক্তারে ওষুধের দোকানে কে বা কারা আগুন দিলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কাশেমের মনিহারি দোকানে ছড়িয়ে পড়ে।
২৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের পাড়ের ফসলি জমির মাটি কেটে গৌরনদী ও ঢাকার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। পন্টুনে খননযন্ত্র তুলে নদের পাড় থেকে মাটি কেটে নিচ্ছে একটি চক্র। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের মিয়ারচর এলাকায় নদের পাড়ে গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে সবুজ...
৩৩ মিনিট আগে
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক...
১ ঘণ্টা আগে