খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় যাবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালান তাঁরা। সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁর শরীর ও ব্যাগ তল্লাশি করা হয় এবং সেখানে ৫টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯৬টি গুলি উদ্ধর করা হয়। পরে তাঁকে লবণচরা থানায় নেওয়া হয়। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
১৫ মিনিট আগে
রাজধানীর চকবাজারের হরনাথ সেন রোডে রিপা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
২ ঘণ্টা আগে
শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
২ ঘণ্টা আগে