
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের হলে আরোপিত ‘সান্ধ্য আইন’ এক ঘণ্টা শিথিল করার প্রশাসনিক প্রস্তাব প্রত্যাখ্যান করে এটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছেন ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের চলাচল সীমিত করা কোনো সমাধান নয়, বরং ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইশরাত জাহান ইমু বলেন, ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১ হাজার ২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ শিথিলের প্রস্তাব দিয়েছে।
শিক্ষার্থীরা বলেন, এক ঘণ্টা সময় বাড়ানোর এ প্রস্তাব নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকারকে খর্ব করে। তাই এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধু হলগুলোতে প্রবেশের সময়সীমাই নয়, পুরো ক্যাম্পাসেও নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৈষম্যমূলক বিধিনিষেধ রয়েছে। রাত ১০টার পর ক্যাম্পাসে অবস্থান, কার্জন হলে প্রবেশ ও সন্ধ্যা ৭টার পর জিমনেশিয়ামের ইনডোর গেমসে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
এ ছাড়া রাতে বিশেষ প্রয়োজনে হলের বাইরে যেতে হলে প্রশাসনের লিখিত মুচলেকা দিতে হয়। ওই মুচলেকায় ‘নিরাপত্তার দায় বিশ্ববিদ্যালয় নেবে না’—এমন শর্ত রাখা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ধরনের বিধিনিষেধ পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি করেন তাঁরা।
নারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক সান্ধ্যকালীন কারফিউ বাতিল করে নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ চলাচলের সুযোগ দিতে হবে। পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যেকোনো নারী হলে প্রবেশ ও রাতে অবস্থানের সুযোগ এবং নারী শিক্ষার্থীদের মা-বোনসহ নারী স্বজনদের হলে প্রবেশের অনুমতি দিতে হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি, পথসভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অবরোধবাসিনী প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
৩ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
৩ ঘণ্টা আগে