
ভোলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। লালমোহন উপজেলা ও সদর উপজেলায় এই অভিযান হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ধুমকেতু আবাসনসংলগ্ন এলাকায় তিনটি গুদাম তল্লাশি করে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে গতকাল রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় চালক ও তাঁর সহকারীর মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানটি ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত বলেন, জব্দ করা পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় বিনষ্ট করা হয়েছে। পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
টানা চার দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অন্তত ১২ হাজার পরিবার পানিবন্দী হয়েছে। ১৮ ইউনিয়নের মধ্যে ১৪টির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চিরিংগা সেতু পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচে ছিল।
১৮ মিনিট আগে
লঘুচাপজনিত অতিবৃষ্টিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস। একই সঙ্গে যেসব বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতেও আশ্রয়কে
২২ মিনিট আগে
আহ্বায়ক হিসেবে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্যসচিব হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ দায়িত্ব পেয়েছেন।
২৮ মিনিট আগে