Ajker Patrika

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল সিএনজি অটোরিকশা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল সিএনজি অটোরিকশা, ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে সফিক উল্যাহ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। আজ রোববার ভোরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ।

নিহত সফিক উল্যাহ রামগতি উপজেলার সুজন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে রামগতির দিকে যাচ্ছিলেন সফিক উল্যাহ। সিএনজি অটোরিকশাটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর সফিক উল্যাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহত সফিক উল্যাহ একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে লক্ষ্মীপুর এসেছিলেন। বাড়িতে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলে তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

জামালপুরে মানুষের ভারে ভেঙে পড়েছে সাঁকো: দুই পরিবারের চার সহোদরসহ পাঁচ শিশুর মৃত্যু

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত ২

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত