ঢাকা: ফোনে এসএমএস পেয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে আজ মঙ্গলবার মুগদা জেনারেল হাসপাতালে আসেন শামীম হোসাইন (৫২)। কিন্তু ফেরত যেতে হয়েছে তাকে। হাসপাতাল থেকে বলা হয়, টিকার মজুত শেষ। এ নিয়ে ক্ষুব্ধ হতাশ শামীম। তিনি বলেন, গতকাল সোমবার দ্বিতীয় ডোজের টিকা নিতে আমার ফোনে একটি এসএমএস আসে। সে অনুযায়ী হাসপাতালে এলে বলা হয় টিকা নেই। তাহলে কেন আসতে বলা হলো?
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক অসীথ কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, দ্বিতীয় ডোজের টিকা এখন প্রায় শেষের দিকে। যতটুকু আছে, একেবারে সম্মুখযোদ্ধা ছাড়া দিতে নিষেধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই আমরা চাইলেও দিতে পারছি না। যারা বার্তা পেয়েও ফিরে গেছেন তাদের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি। নতুন করে আর কাউকে বার্তা দেওয়া হবে না।
টিকা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে একইভাবে ফিরে যেতে হয়েছে নাজুমল ইসলাম অভিকে (৪৭)। পরপর দুদিন এসে তিনি দেখেন নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
অভির মতো অনেকে আজ এই হাসপাতালে এসে টিকা না পেয়ে ফিরে গেছেন। অনেকে এসএমএস না পেলেও নির্দিষ্ট সময় হওয়ায় নিজ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে টিকা নিতে আসছেন। কিন্তু টিকা সংকটে এরই মধ্যে অনেক কেন্দ্রেই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে টিকা পাবেন কিংবা এসএমএস দিয়ে পরে জানানো হবে কি–না এসবের কিছুই জানেন না তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মজুত থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনো কিছু টিকা আছে, যা বিশেষ ব্যক্তিদের দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের একজন কর্মকর্তা।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএসএমএমইউয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, যেহেতু আমাদের হাতে টিকা নেই, তাই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ভারতসহ অন্যদেশ থেকে সরকার টিকা আনার চেষ্টা করছে, আসলে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত দুই ডোজ মিলে ৯৫ লাখ ৭৬ হাজার ৯৩৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৩৭ লাখ ৫৭ হাজার ২৩ জন। ফলে অপেক্ষমাণ ২১ লাখ। আর মজুত আছে পাঁচ লাখের কিছু বেশি। ফলে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া অনিশ্চিত।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে