
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে তারা জানায়, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না। তাদের দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বহিরাগতরা সরকার পতনের স্লোগান দিয়েছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান সাংবাদিকদের বলে, বৃষ্টি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দিনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো এইচএসসি ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। তবে তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না; বরং তাদের ন্যায্য দাবি আদায়ে তারা সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা আরও দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানায়, তারা রাজনীতি করতে আসেনি; শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আন্দোলন করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর যোগ করে পাস নম্বর নির্ধারণ, বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুল ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের জেরে শিক্ষার্থীরা গতকাল বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং পরে শাহবাগে একাধিক দফায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করে তারা। পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। গতকাল রাত ১০টার মধ্যে দাবি পূরণ না হলে আজ আবারও সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয়েছিল।

র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
৩১ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
৩৩ মিনিট আগে
রাজশাহীতে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের বুলনপুর এলাকার মিশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে নগরের সুফিয়ানের মোড় এলাকায় পরিবারের...
৩৬ মিনিট আগে