Ajker Patrika

মুদিদোকানের আড়ালে যুবদল নেতার হেরোইনের কারবার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৬: ২০
মুদিদোকানের আড়ালে যুবদল নেতার হেরোইনের কারবার
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খানকে (৩৮) হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকায় তাঁর নিজ দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক হওয়া আসিফ ইসলাম খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নিত্যপণ্যের আড়ালে হেরোইনের কারবার করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফকে মাদকসহ হাতেনাতে ধরা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে যুবদল নেতার বিরুদ্ধে মাদকের অভিযোগে যুবদলের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘যুবদলের ব্যানারে থেকে কোন ধরনের অপকর্মের সুযোগ নেই। কোন ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত