
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
নিখোঁজ এই পাঁচজনের মধ্যে রয়েছেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আখল মিয়ার ছেলে জুয়েল আহমদ টিপু (২৩), একই ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাবিব উল্লাহ (২৮), কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের ছালিক মিয়ার ছেলে ইউসুফ আলী (২০), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কুড়িকেয়ার গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে সায়েক মিয়া (২৪) ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (মরল বাড়ি) গ্রামের জম্মাত আলীর ছেলে রুবেল মিয়া (৩৫)।
স্বজনদের দেওয়া তথ্যমতে, নিখোঁজ যুবকদের বিদেশ পাঠাতে দালাল চক্রের সঙ্গে জনপ্রতি ১২ থেকে ১৬ লাখ টাকায় চুক্তি হয়। পাঁচ মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের দালাল আজিজের মাধ্যমে ১২ লাখ ৩০ হাজার টাকায় লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছে দেওয়ার চুক্তি হয় গন্ধর্বপুর গ্রামের হাবিব উল্লাহর। পরবর্তীকালে ৩ আগস্ট রাতে হাবিব উল্লাহ লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ।
হাবিব উল্লাহর বড় ভাই আব্দুল্লাহ বলেন, ‘এক সপ্তাহ আগে তার (হাবিব) সঙ্গে আমাদের কথা হয়েছিল। এরপর থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। এমনকি দালালও তার কোনো খোঁজ দিতে পারছে না।’
একই ইউনিয়নের বাগময়না গ্রামের জুয়েল আহমদ টিপু গত ৬ মাস আগে দিরাই উপজেলার এক দালালের মাধ্যমে ১৬ লাখ টাকা চুক্তিতে লিবিয়া যান। সেখান থেকে ৩ আগস্ট গ্রিসে যাওয়ার জন্য নৌকায় ওঠার পর থেকে তিনি নিখোঁজ।
জুয়েলের মামা সাফি তালুকদার বলেন, ৩ আগস্ট দুপুরে আমার বড় ভাইয়ের সঙ্গে ভাগনে জুয়েলের শেষবারের মতো ফোনালাপ হয়। এরপর থেকে সে নিখোঁজ। ভাগনের চিন্তায় তার মা দিশেহারা হয়ে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। তবে দালাল বলছে, আমার ভাগনে নাকি মিসরের একটি হাসপাতালে জীবিত রয়েছে।
অপর দিকে দুই মাস আগে হিজলা গ্রামের ইউসুফ আলী এবং কুড়িকেয়ার গ্রামের সায়েক মিয়া ২৬ লাখ টাকা চুক্তিতে চিলাউড়া গ্রামের করিম দালালের মাধ্যমে গত ১ জুলাই বাড়ি ছাড়েন এবং লিবিয়া পৌঁছে এক মাস আগে গ্রিসের উদ্দেশে নৌকায় ওঠেন। এরপর থেকে তাঁরা দুজন নিখোঁজ। ইউসুফ আলীর বাবা ছালিক মিয়া বলেন, ‘আমার ছেলে (ইউসুফ আলী) ও তালতো ভাই (সায়েক মিয়া) একসঙ্গে লিবিয়া যায় এবং তারা একই দিনে নিখোঁজ হয়। এক মাসেও দালাল তাদের কোনো খোঁজ দিতে পারেনি।’
এদিকে গত এক মাস চিলাউড়া গ্রামের রুবেল মিয়াও নিখোঁজ। তাঁর স্বজনেরা আশা করছেন, শিগগির ভালো কোনো খবর আসবে। আর এই আশায় বুক বাঁধছেন ওই নিখোঁজ পাঁচ যুবকের পরিবার।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দীন বলেন, ‘আমরা নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছি।’

গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।
৩৮ মিনিট আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
৪৩ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাজিব হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে