
মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে।
শনিবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে ভ্যানে চড়ে ঘুরতে বের হয় শাহাদাত। ৩টার দিকে কুতুবপুর সীমানা নামক স্থানে তাকে বহনকারী ভ্যানটিকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেছে। এর মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই-একজন তাঁকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল।
২২ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি শিশু পরিবার (বালক) ঘুরে দেখা যায়, ১০০ শয্যার এই প্রতিষ্ঠানে বর্তমানে রয়েছে ৪৭ জন এতিম শিশু। তাদের মধ্যে অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে গেলেও ১৮ জন শিক্ষার্থী নিবাসেই ঈদ উদ্যাপন করছে।
১ ঘণ্টা আগে
বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মানবতার ঈদ উৎসব’। প্রতিবছরের মতো এবারও ঈদের দিন এ কর্মসূচি তিনি শুরু করেন নগরের ফকির বাড়ি সড়কে বাসদ কার্যালয়ে।
১ ঘণ্টা আগে