
টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জেলার ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মুহাম্মদ আলী ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিশার মুখোমুখী সংর্ঘষ হয়। দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বজলু জানান, খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের পরিবারের লোকজন কোনো অভিযোগ না করায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় গ্রেপ্তার ১৬ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।
১ ঘণ্টা আগে
আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় সুমি আক্তার (১৯) ও তাঁর দুই বছরের শিশু ওয়াজিহা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পারিবারিক সূত্র জানায়, মাস্টার নূর জালাল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে...
১ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। সেই সঙ্গে সিভিল টিম, টহল ও তল্লাশিচৌকির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোসহ তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সংস্থাটি...
১ ঘণ্টা আগে