
সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই অবরোধ শুরু হয়। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে কর্মসূচি অব্যাহত আছে। ফলে যান চলাচলে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে চন্দ্রাগামী লেনে যান চলাচল একবারে বন্ধ থাকলেও নবীনগরগামী লেনে কিছুক্ষণ পরপর গাড়ি চলতে দেখা গেছে।
অবরোধকারীরা জানান, সোমবার ছিল পোশাক কারখানার শেষ কর্মদিবস। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য শ্রমিকেরা কাজ শেষ করে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই সুযোগে বাসচালক ও হেলপাররা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ও তারও বেশি ভাড়া আদায় করছেন। অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানান তাঁরা।
জামালপুরগামী যাত্রী সোবহান বলেন, ‘১৭ বছর পর নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমি জামালপুর যাব। যেখানে আগে ভাড়া ছিল ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। এত টাকা ভাড়া দেওয়া অসম্ভব।’

পোশাকশ্রমিক মনির বলেন, ‘কারখানা ছুটি হওয়ার পর আমরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছি। কিন্তু বাসে ডাবল ভাড়া চাইছে। রাজশাহীতে যেতে আগে ৫০০ টাকা লাগত, এখন ১ হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে।’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় অনেক মানুষ জমা হয়েছে। তবে অবরোধের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর ছিলেন। তাঁদের বাসা মধ্য বাড্ডার শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বের হয়েছিলেন তিনি। এরপর দুপুরে যান প্রেসক্লাবে।
২১ মিনিট আগে
সড়কপথেও একই ধরনের চাপ লক্ষ করা গেছে। বাস রিকুইজিশনের কারণে সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন বাসমালিকেরা। এতে ঘরমুখী যাত্রীরা গাড়ির সংকটে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বাস, ট্রাক কিংবা যে গাড়ি পাচ্ছে; সেটিতে যাত্রা করছে।
১ ঘণ্টা আগে
বাড়িমুখী শ্রমিক ও যাত্রীরা জানান, ভোটে অংশ নিতে তাঁরা উন্মুখ হলেও মহাসড়কে যানজট ও ভাড়া বেশি হওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন। অনেকে অভিযোগ করেছেন, ভিড়ের সুযোগ নিয়ে পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম।
২ ঘণ্টা আগে