
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বুধবার বিকেলের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৩ জন বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের ফেরত পাঠায়।
তারা হলেন ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪), রাজশাহীর গোদাগাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯)।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
ভোলায় এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রুমি (২৪) নামের এক নারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক রুমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান ইউনিয়নের কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের আ. রহিমের মেয়ে।
১২ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক, দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।
১৩ মিনিট আগে
কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদী মোহনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া নিউজিল্যান্ডের সেই কিশোরের মরদেহ ৩২ ঘণ্টা পর ভেসে এসেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের নাজিরারটেক সৈকতে তার মরদেহ ভেসে আসে। নিহত কিশোরের নাম আলবার্ট (১৬)। সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে জানা গেছে...
১৫ মিনিট আগে