
হোসেনপুর সংবাদদাতা
হোসেনপুর সংবাদদাতা
সকল লেখা

চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারি ও কারেন্ট জাল ক্রয়-বিক্রি ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতায় উপজেলার সর্বত্র এ জালের ব্যবহার বেড়েই চলেছে। এতে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।

খাল আটকে ফিশারি, ডুবেছে ধানের খেত
কিশোরগঞ্জের হোসেনপুর পানান বিলের বোরো ধান ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষকের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।

বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ভেকু-ট্রাক্টর জব্দ
ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি এক্সকাভেটর (ভেকু) ও একটি মাটি পরিবহনকারী ট্রাক্টর জব্দ করা হয়েছে।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন অনুষ্ঠানে দলীয় স্লোগান নিষিদ্ধ করাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভাকে তোপের মুখে পড়তে হয়েছে। এই ঘটনায় অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
