Ajker Patrika
Add

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সকল লেখা
এক মাসেও ফেরেনি সৌদি প্রবাসীর লাশ, ঢাকায় দালালদের খপ্পরে স্বজনেরা

এক মাসেও ফেরেনি সৌদি প্রবাসীর লাশ, ঢাকায় দালালদের খপ্পরে স্বজনেরা

গত রমজানে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক যুবক। কিন্তু এক মাস পেরোলেও দেশে ফেরেনি তাঁর লাশ। স্বজনেরা ঢাকায় সৌদি আরব দূতাবাস খুঁজতে এসে পড়েছেন দালালদের খপ্পরে। মিরপুর থানায় গিয়েও পাননি সহযোগিতা। তাঁদের স্বজন হারোনোর শোক–আহাজারি স্পর্শ করছে না প্রশাসনের গতর।

১১ মে ২০২৩
নাশকতার অভিযোগে হাজীগঞ্জে ‘জামায়াতের ১১ নারী সদস্য’ কারাগারে

নাশকতার অভিযোগে হাজীগঞ্জে ‘জামায়াতের ১১ নারী সদস্য’ কারাগারে

চাঁদপুরের হাজীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ জন নারীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকে জামায়াতে ইসলামের সদস্য বলে দাবি পুলিশের...

১৯ ডিসেম্বর ২০২২
সিত্রাংয়ে হাজীগঞ্জের ১২ ইউনিয়নে ব্যাপক ক্ষতি

সিত্রাংয়ে হাজীগঞ্জের ১২ ইউনিয়নে ব্যাপক ক্ষতি

চাঁদপুরের হাজীগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো দিশেহারা। এরই মধ্যে উপজেলা প্রশাসন ১২টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে বসতঘর, দোকানপাট, গাছপালা ও ফসলের ক্ষতিসহ প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে...

১০ নভেম্বর ২০২২
চাঁদপুরে সাপের কামড়ে গর্ভের সন্তানসহ নারীর মৃত্যু

চাঁদপুরে সাপের কামড়ে গর্ভের সন্তানসহ নারীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাপের কামড়ে গর্ভে থাকা ৯ মাসের সন্তানসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামের নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটেছে। 

১৯ অক্টোবর ২০২২
স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে শাহজাহান প্রধান (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন...

২৬ সেপ্টেম্বর ২০২২
ছুরিকাঘাতে চাঁদপুর জেলা আ. লীগ নেতাকে হত্যা

ছুরিকাঘাতে চাঁদপুর জেলা আ. লীগ নেতাকে হত্যা

দুর্বৃত্তের ছুরিকাঘাতে চাঁদপুর শহরে নিজ বাসায় খুন হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল্লাহ কোম্পানি (৭০)। আজ শনিবার সন্ধ্যায় শহরের নতুনবাজারের সফিনা বোর্ডিংয়ের নিজ বাসায় এই ঘটনা ঘটে।

২৪ সেপ্টেম্বর ২০২২
প্রেমের টানে সপরিবারে হাজীগঞ্জে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে সপরিবারে হাজীগঞ্জে মালয়েশিয়ান তরুণী

ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকেন। চাঁদপুরের সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক। সাত বছর আগে চাকরির সুবাদে মালয়েশিয়া যান। সেখানে ফেসবুকে আয়েশার সঙ্গে পরিচয় হয় ফারুকের। 

১৬ সেপ্টেম্বর ২০২২
চার লেনে উন্নীত হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক

চার লেনে উন্নীত হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক

দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করার জন্য হাজীগঞ্জ-রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত হচ্ছে। গত কয়েক দিন ৪ লেনে রূপান্তরে ঢাকার নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং সার্ভে কাজ চালিয়ে যাচ্ছে।

০৩ সেপ্টেম্বর ২০২২
বরাদ্দ, সময় বাড়লেও কাজই শুরু হলো না

বরাদ্দ, সময় বাড়লেও কাজই শুরু হলো না

চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা সীমান্তে ডাকাতিয়া নদীতে সেতু নির্মাণে ব্যয় ৬০ কোটি টাকা বৃদ্ধির পরও কাজ শুরু করেননি ঠিকাদার। ১৬৭ কোটি টাকা বরাদ্দেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দুই পাড়ের মানুষ। হাজীগঞ্জের অলিপুর ও ফরিদগঞ্জের ভাজপাড়ের মধ্যবর্তী উটতলী এলাকার খেয়াঘাটে সাড়ে ৫০০ মিটার দীর্ঘ স

০৩ আগস্ট ২০২২
হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

০৬ জুন ২০২২
জলাশয় ভরাটের জন্য সেতুর নিচ থেকে বালু উত্তোলন

জলাশয় ভরাটের জন্য সেতুর নিচ থেকে বালু উত্তোলন

চাঁদপুরের হাজীগঞ্জে পার্শ্ববর্তী জলাশয় ভরাটের লক্ষ্যে ডাকাতিয়া নদীর সেতুর নিচ থেকে বালি উত্তোলনের মহোৎসব চলছে। আর এতে করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এর ফলে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

২৯ মে ২০২২
মাছের প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত ২

মাছের প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত ২

বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিমউদ্দিন ব্যাপারীর (২৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এ দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুই যুবককে উন

২৬ মে ২০২২
হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনে ২ ভাইয়ের মৃত্যু

হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনে ২ ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বড় ভাই গোলাম রাব্বানী ও ছোট ভাই মোহন। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 

১৭ মে ২০২২
রোববার হাজীগঞ্জের ৮ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

রোববার হাজীগঞ্জের ৮ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

ঈদের দুই দিন আগে চাঁদপুরের হাজীগঞ্জের ৮ গ্রামের মানুষ ঈদ উদ্‌যাপন করেছেন। আজ রোববার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জানা যায়, হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফের বর্তমান পীর মুফতি মাও. জাকারিয়া চৌধুরী আল-মাদানী গতকাল শনিবার গভীর রাতে চাঁদ দেখেছে মর্মে আজ ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত নেয়। পরে ভোর রাতে স

০১ মে ২০২২
হাজীগঞ্জে যানজট নিয়ন্ত্রণে হিমশিম ট্রাফিক পুলিশ

হাজীগঞ্জে যানজট নিয়ন্ত্রণে হিমশিম ট্রাফিক পুলিশ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। রোজার ঈদ সামনে রেখে কেনাকাটা বেড়ে যাওয়ায় তা আরও বেড়ে গেছে। এই যানজটের প্রধান কারণ হিসেবে বাজারের দুই পাশে গড়ে ওঠা মার্কেটগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকাকে দায়ী করা হচ্ছে।

২৭ এপ্রিল ২০২২
দুই বছর পর জমে উঠেছে বৈশাখী মেলা

দুই বছর পর জমে উঠেছে বৈশাখী মেলা

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর জমে উঠেছে বৈশাখী মেলা। হাজীগঞ্জের বিভিন্ন এলাকার মেলা আয়োজক কমিটির নেতারা বৈশাখী মেলার আয়োজন করে।

১৭ এপ্রিল ২০২২