
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে এনসিপির ছাত্রসংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া ফা

মাধবপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুরে সাত্তার মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মাধবপুর পৌর শহরে মালাকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সাত্তার আত্মহত্যা করেছেন।

কবরস্থানে ছাগল চরানোকে নিয়ে সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে ছাগল চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। আজ বুধবার সকালে উপজেলার দৌলতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জে ছাগল নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে আহত ২০, নিহত ১
হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে ছাগল আসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।

হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে পাভেলের মৃত্যু হয়।

হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের প্রধান সড়কে সাধারণ জনতার ব্যানারে এই মিছিল করা হয়। হবিগঞ্জের শায়েস্তানগর থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মসজিদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

ধানখেতে পড়ে ছিল যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
হবিগঞ্জের বাহুবলে ধানখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

হবিগঞ্জে আ. লীগ নেতার জামিন, পরে স্থগিত
হামলা মামলায় আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে হবিগঞ্জের আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় বিচারক এজলাস থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন আদালতে এ ঘটনা ঘটে।

আজকের পত্রিকায় খবরের পর খাল দখলমুক্ত করার উদ্যোগ
হবিগঞ্জ লাখাই উপজেলার বিভিন্ন সরকারি খাল ও জমি দখলদারের তালিকা তৈরি শুরু করেছে প্রশাসন। গত ২০ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘খাল ভরাট করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ উদ্যোগ নেয়।

জমি নিয়ে বিরোধ: বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাবনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্র আন্দোলনে মোস্তাকের মৃত্যু, সাবেক মেয়র আতাউর রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাকের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ফখরুল ইসলাম এই আদেশ দেন।

মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক ৬
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ছয়জনকে আটক করেছে বিজিবি। আজ রোববার ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাঁদের আটক করে।

হবিগঞ্জে থানা কম্পাউন্ড থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ড থেকে পরিত্যক্ত একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার থানার সার্কেল অফিসের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

হবিগঞ্জে মানহানির মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান
হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আবদুল আলীম এই আদেশ দেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হত্যা মামলায় হবিগঞ্জের সাবেক মেয়র কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনে মোস্তাক হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক মো. ফখরুল ইসলাম তাঁকে কারাগারে পাঠায়।
