
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

সুবর্ণচরে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
নোয়াখালীর সুবর্ণচরের চর আমানউল্লাহ ইউনিয়নে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত যমুনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চুল্লি ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে গৃহবধূকে ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে কুলছুমা (৩০) নামে এক নারীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত কুলছুমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার থেকে ঘুরতে এসে সুবর্ণচরে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক
ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।

সুবর্ণচরে অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান, আটক ৯
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।

সৎ নেতাকে ভোট দিতে বলায় খতিবের দিকে তেড়ে গেলেন কিছু মুসল্লি
নোয়াখালীর সুবর্ণচরে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় খতিব এইচ এম ফজলুর রহমানের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন মুসল্লির বিরুদ্ধে। খতিবের দাবি, চোর-ডাকাত, বাটপার, খারাপ ব্যক্তি প্রতিহত করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ওই মুসল্লিরা।

সুবর্ণচরে পুকুরে ভাসছিল দুই ভাইয়ের নিথর দেহ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।

সুবর্ণচরে ফুটবল খেলা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়কের পাশে অজ্ঞাতনামা লাশ
নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নোয়াখালীতে ৩০ মণ জাটকা জব্দ, বিতরণ এতিমখানায়
নোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

শ্বশুরবাড়ির সবাই মিলে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন, ভিডিও ভাইরাল
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে শারমিন আক্তার (৩০) নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হাত-পা বেঁধে ৩ সন্তানের মাকে নির্যাতন, থানায় অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বেঁধে তিন সন্তানের মা শারমিন আক্তারকে (৩০) নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্ব চরবটা ইউনিয়নের চরমজিদ গ্রামের আব্দুল হাদিগো বাড়িতে এই ঘটনা ঘটে।

নোয়াখালীতে অধ্যক্ষের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৪ জন।

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরের পানিতে ডুবে তাইফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সুবর্ণচরের ৩ গ্রাম, বহু ঘরবাড়ি বিধ্বস্ত
গতকাল রাত সাড়ে ১২টার দিকে এই ঝড় হয়। ঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা করা হয়নি বলে জানিয়েছে তারা।

সুবর্ণচরে পুলিশকে ফুল দিয়ে উৎসাহ দেন ছাত্র-জনতা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন নোয়াখালী সুবর্ণচরের চরজব্বর থানায় গিয়ে পুলিশকে ফুল দিয়ে উৎসাহ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সারা দিন চলে এই কার্যক্রম।

আসামি ধরতে গিয়ে ১৬ হাজার টাকা নিয়ে ফেরত আসা এসআইকে প্রত্যাহার
নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে ২০১৪ সালের এক মামলায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে ১৬ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন চরজব্বার থানায় উপ–পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। গত শুক্রবার বিকেলে উপজেলার হালিম বাজারের ব্যবসায়ী ওয়াসিম মিয়াকে আটক করতে গিয়েছিলেন তিনি। কিন্তু টাকা নিয়ে
