
সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
সকল লেখা

বদ্ধ ঘরে বিছানায় স্ত্রী-সন্তানের, ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ
সাভারে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায়, সন্তান ও স্ত্রীর লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সাভারের আশুলিয়া থানার নরসিংহপুরের হা-মীম পোশাক কারখানার তিন নম্বর গেটসংলগ্ন এলাকার একটি টিনশেড বাড়ির

জুলাইয়ের শহীদ পরিবারগুলো সহায়তা না পাওয়ায় মির্জা ফখরুলের ক্ষোভ
‘আমি ঢাকার ডিসিকে এখানে বসেই ফোন করেছিলাম, সরকার অঙ্গীকার করেছিল আহত এবং শহীদদের পরিবারগুলোকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে অনুদান দেবে; আর যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুত অর্থ পুরোপুরি অনেকেই পাননি। আমি এখানে মাত্র ২ জনকে পেয়েছি, যাঁরা সেই টাক

প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩
ঢাকার সাভারে ৮ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকাকে ডেকে নিয়ে আরও দুই সহযোগীকে নিয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রেমিকসহ জড়িত ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার গভীর রাতে সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুরে...

ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছেন এনসিপির নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে মহাসড়ক দুটির সংযোগস্থল নবীনগর ত্রিমোড় জাতীয় স্মৃতিসৌধের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা।

চামড়া রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবি ট্যানারি ব্যবসায়ীদের
সম্প্রতি কাঁচা ও প্রক্রিয়াজাত ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চামড়াশিল্প নগরীতে ক্রাস্ট ও ফিনিশড চামড়া উৎপাদনে ট্যানারিমালিকদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে পরিবেশদূষণ বাড়বে এবং ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান লোকসানে

ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের শহীদ বেদি
আজ ২৬ মার্চ। ৫৫ তম মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। শ্রদ্ধাঞ্জলি হিসেবে এনেছেন ফুল কিংবা ফুলের তোড়া। সেসব ফুলের স্থান হচ্ছে স্মৃতিসৌধের শহীদ বেদিতে।

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: প্রিন্স
নির্বাচন-ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘ভালো সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ডিসেম্বরে কেন, এর আগেই সম্ভব বলে আমরা মনে করি।’

দলগুলোর মধ্যে কোনো অনৈক্য নেই, স্বার্থের সংঘাত আছে: মির্জা আব্বাস
আজ বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস।

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে হামলা: আসামি ৫২৯, গ্রেপ্তার ৩
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৫২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বাস্তবায়ন হয়নি ন্যূনতম মজুরি: ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি চামড়াশিল্প শ্রমিকদের
চার মাসেও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকেরা। আজ রোববার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় চামড়াশিল্প নগরীতে বিক্ষোভ সমাবেশে এ ক্ষোভ জানান তাঁরা।

ফেসবুকে বাড়ির ছবি পোস্ট, এর পরেই হামলার শিকার অভিনেতা আজাদ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এর পরের রাতে সেই বাড়িতে হামলা চালিয়ে আজাদের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে মারধর করা হয় তাঁর মা ও স্ত্রীকে। গুলিবিদ্ধ আজাদ ও তাঁর স্ত্রী রাজধানীর উত্তরার একটি হাসপাতালে

বিল দিয়েও পান না গ্যাস, বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন
‘১৬ বছর ধরে এখানে একটুও গ্যাস পাওয়া যায় না, একটাও চুলা জ্বলে না, কিন্তু বিল পরিশোধ করতে হয়। সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আগামী রমজান থেকে যাতে আমরা গ্যাস পেতে পারি।’ আজ রোববার গ্যাসের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচটের বাসিন্দা আজাদ

অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২০২৪ হয়েছে: উপদেষ্টা শারমীন মুরশিদ
দেশের অভিভাবক হিসেবে ক্ষমতায় আসা ও ক্ষমতার বাইরে থাকা সবারই ২০২৪ সালের পরিস্থিতির জন্য দায় রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।

জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক আ.লীগ নেতা-কর্মীদের হত্যা মামলায় গ্রেপ্তার
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। বিজয় দিবসের দিন গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাঁদের আটক করেছিল পুলিশ।

নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে ৩১ ঘণ্টা পর যান চলাচল শুরু
আজ মঙ্গলবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকেরা। এর আগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টানা দ্বিতীয় দিনের মতো চলে এই বিক্ষোভ। আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে তারা সড়ক থেকে সরে যায়। পরে যান চ

আশুলিয়ায় রিকশা গ্যারেজের ভেতর জুয়ার আসর, গ্রেপ্তার ১০
ঢাকার আশুলিয়ায় একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
