
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সকল লেখা

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ অভিযানে একটি শটগান ও দুটি গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনীর। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)। তিনি পৌরসভার বলারদিয়ার মীরপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে বলে জানা গেছে।

চাল বিতরণে টাকা আদায়, জামালপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার
জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তরা পোগলদিগা ইউনিয়নে বরাদ্দ দেওয়া সরকারি সহায়তার চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। তাঁদের টাকা আদায়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছে। পৌরসভার মুলবাড়ি এলাকায় আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ভূয়াপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ছেড়ে আসে। আজ ভোরে ট্রেনটি সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ি এলাকা অতিক্রমকালে ওই যুবক কাটা পড়ে...

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মমিনুল ইসলাম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এদিক-সেদিক ঘোরাফেরা, ধরা পড়লেন ভারতীয় নাগরিক
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তির নাম শুকুর আলী। ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর থানার অনুপুটি গ্রামে তাঁর বাড়ি।

বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল মাতব্বরের
জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থামাতে গিয়ে আজিজ সর্দার (৬০) নামে এক মাতব্বরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে পারভেজ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
