
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
সকল লেখা

বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়ন্তীবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার সামনে সড়কে হয় এই মানববন্ধন।

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মেয়েটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুরে ইমদাদুল হক ওরফে এমাদুর (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বগুড়ায় সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাগর তালুকদার (৩০) এবং তার সহযোগী সপন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই সময় মুক্তার হোসেন (২৮) নামে আরেক সহযোগীর একটি হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।

এক চোখেই বৈষম্যবিহীন দেশ দেখতে চায় নাহাদ
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের চোপিনগর ঠাকুরপাড়া গ্রামের কবির হোসেন ও নাজমা বেগম দম্পতির ছেলে নাহাদ হাসান (১৭)। উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট নাহাদকে নিয়ে অনেক স্বপ্ন রাজমিস্ত্রি বাবা কবিরের। কিন্ত

শাজাহানপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারচালক মিনহাজ উদ্দিন (৩২) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম মিতু বেগম (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ (৪৭)

ছিনতাইয়ের অভিযোগ দিতে গিয়ে পুলিশের চড়-থাপ্পড় খেলেন যুবক
বগুড়ার শাজাহানপুরে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দিতে গেলে ব্যবসায়ী আব্দুর রহিমকে (৩৬) মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ আলীর বিরুদ্ধে। তবে আব্দুর রহিমকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন এসআই আশরাফ। গত সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ২ পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার
বগুড়া শাজাহানপুরে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

শাজাহানপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বগুড়া শাজাহানপুর উপজেলায় রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় ওই দম্পতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিতে বগুড়ায় থানায় হামলা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্রসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ছিনিয়ে নিতে হামলা চালানো হয় থানায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শাজাহানপুর থানায় এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। শা

বগুড়ায় বাসচাপায় পথচারী নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় তাজমিনুর রহমান (২৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়ায় ট্রাক আটকে অবৈধভাবে হাটের খাজনা দাবি, আটক ৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ট্রাক আটকে অবৈধভাবে আড়িয়াবাজার হাটের খাজনা দাবি করায় তিনজনকে আটক করেছে র্যাব, ১২ বগুড়ার সদস্যরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজা বিষয়টি নিশ্চিত করেন।

ছুরিকাঘাত আহত তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতের দুদিন পর আল আমিন (২১) নামের এক তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বগুড়ায় ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আপেল (২৮) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বুধবার সকালে মাদলা ইউনিয়নের দরিনন্দ গ্রামের একটি মরিচখেতে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শাজাহানপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে পুকুরে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার কচুয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে।
