
শহীদুল ইসলাম, ঢাকা
শহীদুল ইসলাম, ঢাকা
সকল লেখা

বাংলাদেশ-ভারত: সম্পর্কের পারদে আবার তাপ
ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। কিন্তু সে পথে এগোচ্ছে না নয়াদিল্লি। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত দুই বছর ধরে এ নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। টানাপোড়েনের সেই পারদে উত্তাপ আরও চড়াল সেই শেখ হাসিনা ইস্যু।

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ: কর্মকর্তাদের রেষারেষিতে রাজনৈতিক নিয়োগ
নির্বাচনের পর বেশির ভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শীর্ষ পদে প্রশাসক করে দলীয় নেতাদের বসিয়েছে বিএনপি সরকার। এবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদেও দলের নেতাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হলো। সরকারি পদগুলোতে এভাবে ক্ষমতাসীন দলের নেতাদের নিয়োগে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিজেদের রেষারেষিকে দুষছেন...

নবম পে স্কেল: বেতনের গেজেট আগস্টে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার ও চীনের বিনিয়োগে জোর
সরকার গঠনের চার মাস পর দুদিনের প্রথম সরকারি সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই চার দিনের সফরে চীন যাবেন তিনি। দুই দেশে প্রধানমন্ত্রীর এই সফরে অন্তত দুই ডজন সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা
বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরি সুরক্ষা ও তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি সমন্বিত ‘বেসরকারি সার্ভিস রুলস’ প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শ্রম আইনকে ভিত্তি ধরে এই রুলস বা বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এই বিধিমালা হলে বেসরকারি খাতের...

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যাঁরা
সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে, তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে আজ বৃহস্পতিবার...

১৮ মার্চও ছুটি ঘোষণা হচ্ছে, ঈদ অবকাশ বাড়বে সরকারি কর্মীদের
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন দেওয়ার কথা রয়েছে। ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা...

চুক্তিতে নিয়োগ আগের মতোই
জনপ্রশাসনের বিশেষায়িত কোনো পদে ভালো বিকল্প না পাওয়ায় গত শতকের আশির দশকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রচলন হয়। ১৯৯০ সালের শেষে এরশাদ সরকারের পতনের পর প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও এভাবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে সব সরকারই সেই চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রেখেছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: বেশির ভাগ উঠবে না সংসদে
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশির ভাগই আইনে রূপান্তর হচ্ছে না। ওই অধ্যাদেশগুলোর মধ্যে কয়েকটি বাদে বাকিগুলো অনুমোদন বা আইনে রূপান্তরের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদেই তুলবে না বিএনপির নেতৃত্বাধীন সরকার। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিটিতে শুরু, ইউপিতে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন
সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত স্থানীয় সরকারের কোনো পর্যায়েই নির্বাচিত জনপ্রতিনিধি নেই। গত এক-দেড় বছরের এই শূন্যতায় সেবা পেতে নানা পর্যায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের দায়িত্ব এখন এসব নির্বাচন দ্রুত শেষ করে সব জায়গায় জনপ্রত

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ফিরল অলিখিত রেওয়াজ
২০১৫ সালের ১৯ জুলাই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব থেকে সরানোর মধ্য দিয়ে এই মন্ত্রণালয়ে দলের সাধারণ সম্পাদকের মন্ত্রিত্বে ছেদ পড়ে। মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ১০ বছর ৬ মাস ২৯ দিন পর সাধারণ সম্পাদকের হাতে ফিরল।

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে জটিলতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ
৪৯তম বিসিএস পরীক্ষায় আয়নাঘর ও গণ-অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়েও দুটি প্রশ্ন ছিল।

নির্বাচনের আগে পদোন্নতির সুযোগ বাড়ছে কর্মকর্তাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতে যাচ্ছে সরকার। এ ছাড়া নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের যেসব পদে পদোন্নতি জটিলতা রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে তা দূর করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২৭% ভূমি হবে গাছে ছাওয়া
বনের ভেতরে ও বাইরে গাছের সংখ্যা বাড়িয়ে আগামী ১০ বছরের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত (গাছপালা আছে এমন স্থান) ভূমির পরিমাণ ২৭ শতাংশে উন্নীতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অর্থাৎ, সরকারি বনভূমি, গ্রামীণ বনকুঞ্জসহ গাছে ঢাকা ভূমির পরিমাণ হবে দেশের মোট আয়তনের অন্তত ২৭ শতাংশ। সরকারি হিসাবে দেশের...
