
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সকল লেখা

বিচারাধীন জমিতে বিষ প্রয়োগে ধানখেত নষ্টের অভিযোগ
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ

পুকুর থেকে বালু উত্তোলনে ঝুঁকিতে বসতবাড়ি-সড়ক, প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আইনকানুনের তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে করে ধসে পড়ছে সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা, বসতবাড়ির অংশবিশেষ, টয়লেট, সীমানাপ্রাচীর ও গাছপালা।

রাণীশংকৈলে ইউএনও না থাকায় প্রশাসনিক ও দাপ্তরিক কাজে ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি ২৭ জুলাই থেকে শূন্য। ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পার্শ্ববর্তী পীরগঞ্জের ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপজেলার দাপ্তরিক কাজ কোনোমতে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।

ফুয়েল পাস তেল পেয়ে স্বস্তিতে রাণীশংকৈলের চালকেরা
জুঁই ফিলিং স্টেশনে কথা হয় বলঞ্চা হাইস্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তেল বিতরণের এই নিয়মটি ভালো হয়েছে। ব্যস্ত মানুষেরা এখন সহজে তেল নিতে পারছেন।’

দায়িত্ব ফিরে পেলেন নন্দুয়ার ইউপি চেয়ারম্যান
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।

রাণীশংকৈলে সোলার স্ট্রিট লাইট স্থাপনে অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সোলার স্ট্রিট লাইট স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমান বাজারে একটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা খরচ হলেও এর ব্যয় ধরা হয়েছে কয়েক গুন বেশি। পৌর বাসিন্দারা বলছেন, এতে সরকারের লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে।

কুলিক নদী থেকে নারীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর কুলিক নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি।

বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে প্রাণ গেল মা মেয়েসহ ৩ জনের
মা–মেয়ে বাড়ির পাশে ধানখেত নিড়ানির কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির পথে রওনা দেন। এ সময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিপুরে গলায় ফাঁস দেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস দেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার ভাতুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

কোরবানি পশুর হাটে অতিরিক্ত খাজনা, ১ জনের কারাদণ্ড
কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের দায়ে ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার এই দণ্ডাদেশ দেন।

স্বর্ণের খোঁজ করা সেই ইটভাটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থান ঘিরে রেখেছে প্রশাসন। আজ রোববার দুপুরে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে।

ঠাকুরগাঁওয়ে সোনার খোঁজে ইটভাটায় কোদাল নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে হাজারো মানুষ
প্রচণ্ড দাবদাহের মধ্যে কোনো দিকে লক্ষ না করে শাবল দিয়ে এক নিশানায় মাটি খুঁড়ে যাচ্ছে একদল মানুষ। উদ্দেশ্য, মাটি খুঁড়লেই পাওয়া যেতে পারে স্বর্ণ। তাই কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে চলছে মাটি খনন। ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার একটি ইটভাটায়।

আম গাছে ঝুলে ছিল গলায় বেল্ট আটকানো মাটিতে হাঁটু ছোঁয়া মরদেহ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের আম গাছে পড়নের বেল্টে আটকানো অবস্থায় শালু সরকার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যুবকের হাঁটু মাটিতে ছোঁয়া ছিল। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

রাণীশংকৈলে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় একটি বাড়িতে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পরীক্ষিত রায় নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রাজোর কাতিহার মন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিসৌধের ধস রোধে পদক্ষেপ নিল প্রশাসন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়া রোধে নির্মাণ করা হয়েছে গাইড ওয়াল ও প্রাচীর। সম্প্রতি উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব নির্মাণ করা হয়।

ফুটবলার সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি
অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল দলের খেলোয়াড় মোছা: সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি। আজ বুধবার ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
