
রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)
রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)
সকল লেখা

দুর্গাপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা
দুর্গাপুরে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

দুই হাত বাঁধা শিশুর জীবন, অর্থাভাবে পাচ্ছে না চিকিৎসা
ঘরের বারান্দায় দুই হাত বাঁধা চার বছরের শিশু আবু তাছিনের। শিশুটি যেন পৃথিবীর আলো-হাওয়ায় মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার হারিয়েছে। বয়স যখন মাত্র দুই বছর, তখন থেকেই শুরু হয় তার অস্বাভাবিক আচরণ। সময়ের সঙ্গে সঙ্গে সেই আচরণ আরও বেড়ে যায়। দরিদ্র পরিবার চিকিৎসা করাতে না পেরে একসময় থেমে যায়। এখন সেই রোগ

মা হারিয়ে জীবনযুদ্ধে কিশোর লিটন
লিটনের বয়স মাত্র ১৩ বছর। এই বয়সে তার মায়ের হাতের ভাত খেয়ে, ভালোবাসা আর স্নেহের ছায়ায় বেড়ে ওঠার কথা ছিল। কিন্তু নির্মম ভাগ্য ছিনিয়ে নিয়েছে সেই আশ্রয়। জীবন তাকে ঠেলে দিয়েছে কঠিন বাস্তবতার সামনে। সকালে ঘুম ভাঙতেই ঘরে মা নেই। বাবা ও ভাই কাজে বেরিয়ে যান।

সোমেশ্বরীর বুকে ভাসে জীবিকার স্বপ্ন
হাসিমুখে যাত্রী তুলছেন আসিফ মিয়া। বয়স ত্রিশ ছুঁইছুঁই। জীবন তাকে স্কুল থেকে তুলে এনে দাঁড় করিয়েছে বৈঠার সামনে। আসিফ বলেন, “ঈদের সময় যাত্রী বেশি থাকে, আয়ও হয় ভালো। আগে দিনে ৫০০ টাকাও জোটত না, এখন ঈদে ১৫শ থেকে ২ হাজার টাকাও হয়।”

ঈদের ছুটিতে দর্শনার্থীর ভিড়ে মুখর সাদামাটির পাহাড়
ঈদুল আজহার ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের সাদা মাটির পাহাড়। আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের দ্বিতীয় দিন থেকেই দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে।

ইট ভাঙলেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য
শ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।

খেয়াঘাটের ইজারায় সেতুর টোল
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে নেত্রকোনার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুর। পাহাড়ি নদী সোমেশ্বরী উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়ায় দুই পারে অর্ধশতাধিক গ্রাম আর পৌর শহর মিলিয়ে লাখো মানুষের বসবাস। এই দুর্গাপুর মায়াবী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হওয়ায় পর্যটকের আগমনও বেশি।

সাদা মাটির পাহাড়ে ঈদের আনন্দ, পর্যটকের ঢল দুর্গাপুরে
নেত্রকোনার দুর্গাপুর, এক টুকরো সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই উপজেলা তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। তবে ঈদের ছুটিতে এর সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে যায়। এবারের পবিত্র ঈদুল ফিতরের...

৫০ টাকায় ২৫ কেজি, খেত থেকে টমেটো তোলাই বন্ধ করেছেন কৃষক
নেত্রকোনা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হতাশার ছাপ। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি বাজারজাতকরণের ব্যয় বেশি হওয়ায় অনেক কৃষক খেত থেকেই টমেটো তুলতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, যা কৃষকের জন্য চরম হতাশার কার

জোড়াতালির কাঠের সেতুই ভরসা, স্থায়ী ব্যবস্থার দাবি দুর্গাপুরের সীমান্তবর্তী মানুষের
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভারতীয় সীমান্তে বাংলাদেশের শেষ গ্রাম ভবানীপুর। ওই গ্রামের প্রায় আড়াই হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সেতু। সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জোড়াতালি দিয়েই চলছে যাতায়াত। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি করে আসছে স্থানীয়রা।

ছেলেরে মাইরালছে, দেখার মতো কেউ রইল না: গুলিতে নিহত মাসুমের মায়ের আহাজারি
মাসুম বিল্লাহর মা মুর্শিদা আক্তার বলেন, ‘আমার ছেলেরে মাইরালছে। আমি কেমনে বাঁচবাম, আমাদের মাথার ওপর থেকে যেন বটগাছটাই সরে গেল। এখন আর আমাদের দেখার মতো কেউ রইল না।’
